সেই সব দিন
সেই সব দিনএখনও কলাবনের গন্ধ নাকে আসে,
গাংঙের ঘোলাটে জলে হারিয়ে ফেলি নিজেকে;
স্মৃতিকাতর স্নায়ু আমার -
নাড়ার ফাঁকে ফাঁকে গতরাতে ফেলে আসা
বড়শি তুলতে -
উঠে পড়ি খুব ভোরে ।
ধানফুলের মাতাল হাওয়া
আমাকে শুইয়ে রাখতে রাখতে চায়;
শ্রান্ত কাকের মত
একমাথা রোদ্দুর নিয়ে ফিরি ঘরে ।
সদ্য কেনা পায়রা দুটি ফেরে নি বলে -
আলো ফেলেছি ঘুমন্ত গাছের মগডালে
তনুদের বাড়ি গিয়েছি কতবার !
রাত্রির কূল ঘেঁষে হ্রদয়ের গভীরে
কি এক অজানা ভয় তাড়িয়ে বেড়াতো শুধু -
তবুও আজ সেই সব দিন মনে পড়ে
বিষন্নতার নির্বাক ব্যাপ্তির ভিতরেও ।



writer
Antu Biswas
Subscribe to:
Post Comments
(
Atom
)
জনপ্রিয় পোষ্ট
-
.সৃজনশীল মানে আপন সৃষ্টি. সৃজন শব্দের অর্থ হলো সৃষ্টি , আর শীল শব্দের অর্থ হলো নিজ। অর্থাৎ সৃজনশীল শব্দের সম্...
-
উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর ধরে ত...
-
" স্মৃতিপট ফেইসবুক" ( কাল্পনিক) সুশান্ত বি স্বাস আজ ১৭ই মে ২০৭১ সাল। আমার ৭২ তম জন্মদিন! বসে আছি চেনা শহরের উঁচ...
-
আবেগিক বুদ্ধি বাড়ানোর কৌশল পর্ব - 2 জীবনের প্রতিটা মুহূর্তে আমরা ভিন্ন ভিন্ন অভিঙ্গতার সম্মূখীন হই I কিছ...
খুব সুন্দর লিখেছেন ভাই।
ReplyDeleteThanks azam mohammad
ReplyDeleteSundor hoiche....
ReplyDelete